| ক্রম | দেশ | HOPE (ভারত) | রাষ্ট্রীয় উপাধি | ছবি | সূত্র |
|---|---|---|---|---|---|
| ১ | বাংলাদেশ | শেখ মুজিবুর রহমান | জাতির পিতা (Father of the Nation) | ![]() |
- |
| ২ | পাকিস্তান | মোহাম্মদ আলী জিন্নাহ | Baba-e-Qaum (জাতির পিতা / Father of the Nation) | ![]() |
লিংক |
| ৩ | ফিলিস্তিন | ইয়াসির আরাফাত |
Father of the Palestine (ফিলিস্তিনি জাতির পিতা) | ![]() |
লিংক |
| ৪ | সৌদি আরব | বাদশাহ আবদুল আজিজ আল সৌদ | জাতির পিতা (Father of the Nation) | ![]() |
লিংক |
| ৫ | সংযুক্ত আরব আমিরাত (UAE) | শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান | জাতির পিতা (Father of the Nation) | ![]() |
লিংক |
| ৬ | কাতার | শেখ হামাদ বিন খলিফা আল থানি | জাতির পিতা (Father of the Nation) | ![]() |
লিংক |
| ৭ | কুয়েত | শেখ মুবারক আল-সাবাহ | জাতির পিতা (Father of Modern Kuwait) | ![]() |
লিংক |
| ৮ | ওমান | সুলতান কাবুস বিন সাঈদ | জাতির পিতা (Father of Modern Oman) | ![]() |
লিংক |
| ৯ | মিশর | গামাল আবদেল নাসের | সাদ জাগলুল (জাতির পিতা / Father of Modern Egypt) | ![]() |
লিংক |
| ১০ | তুরস্ক | মুস্তাফা কামাল আতাতুর্ক | আতাতুর্ক (জাতির পিতা / Father of the Turks) | ![]() |
লিংক |
| ১১ | আলজেরিয়া | আহমেদ বেন বেল্লা | জাতির পিতা (Father of Independence) | ![]() |
লিংক |
| ১২ | তিউনিশিয়া | হাবিব বুরগুইবা | জাতির পিতা (Father of Modern Tunisia) | ![]() |
লিংক |
| ১৩ | লিবিয়া | রাজা ইদ্রিস প্রথম | জাতির পিতা (Founder of the Kingdom of Libya) | ![]() |
লিংক |
| ১৪ | উজবেজকিস্তান | ইসলাম কারিমভ | জাতির পিতা (Father of Independent Uzbekistan) | ![]() |
লিংক |
| ১৫ | কাজাখস্তান | নূরসুলতান নজরবায়েভ | এলবাসী (জাতির পিতা / Father of the Nation) | ![]() |
লিংক |
| ১৬ | তুর্কমেনিস্তান | সাপারমুরাত নিয়াজভ | তুর্ক্মেনবাসি (জাতির পিতা / Father of the Nation) | ![]() |
লিংক |
| ১৭ | আজারবাইজান | হায়দার আলিয়েভ | জাতির পিতা (Father of Modern Azerbaijan) | ![]() |
লিংক |
| ১৮ | সোমালিয়া | আবদুল্লাহ ওসমান দার | জাতির পিতা (Father of the Nation) | ![]() |
লিংক |
| ১৯ | মালদ্বীপ | ইব্রাহিম নাসির | জাতির পিতা (Father of Modern Maldives) | ![]() |
লিংক |
| ২০ | আলবেনিয়া | ইসমাইল ক্যমালি | বাবা ই কম্বিত (জাতির পিতা / Father of the Nation) | ![]() |
লিংক |
| ২১ | ব্রুনাই | ওমর আলী সাইফুদ্দিন তৃতীয় | জাতির পিতা (Father of the Nation) | ![]() |
লিংক |
| ২২ | মালয়েশিয়া | টূংকূ আবদুল রহমান পুত্র আল-হাজ | বাপা কেমেরডেকান (জাতির পিতা / Father of the Nation) | ![]() |
লিংক |
| ২৩ | মরক্কো | মোহাম্মদ আল-খামিস বিন ইউসুফ বিন হাসান আল-আলাউই (মোহাম্মদ পঞ্চম) | আব আল-ওয়াতান আল-মাগরিবি (জাতির পিতা / Father of the Nation) | ![]() |
লিংক |
| ২৪ | সুদান | ইসমাইল আল-আজহারি | জাতির পিতা (Father of Independence) | ![]() |
লিংক |
| ২৫ | পশ্চিম সাহারা | এল-ওয়ালি মুস্তাফা সাইয়েদ | জাতির পিতা (Father of the Nation) | ![]() |
লিংক |
নেতৃত্বের আলোকবর্তিকা: যাঁরা জাতির জনক নামে খ্যাত
সভ্যতার দীর্ঘ ইতিহাসে জাতির পরিচয়, স্বাধীনতা ও অস্তিত্ব নির্মিত হয়েছে কিছু অসাধারণ নেতার অটল দূরদৃষ্টি, অশেষ নিষ্ঠা ও আত্মাত্যাগের ভিত্তির ওপর। তাঁরা শুধু রাজনৈতিক নেতা নন, তাঁরা তাঁদের জাতির আশা-আকাঙ্ক্ষা, ত্যাগ-সংগ্রাম ও বিজয়ের প্রতিমূর্তি। তাই তাঁরা জাতির জনক উপাধিতে অভিষিক্ত হয়ে চিরস্মরণীয়। এখানে উল্লেখযোগ্য যে, জাতির জনক বলতে বোঝানো হয় ভৌগোলিক ও রাজনৈতিক ইতিহাসে জাতি-রাষ্ট্রের রূপকারদের—ধর্মীয় পরিপ্রেক্ষিতে নয়। কেননা প্রতিটি ধর্মের নিজস্ব আধ্যাত্মিক পিতৃপুরুষ আছেন, যেমন হযরত ইব্রাহিম (আ:); যিনি অনেক ধর্মের কাছে শ্রদ্ধেয় পূর্বপুরুষ, কিন্তু তিনি কোনো নির্দিষ্ট রাষ্ট্রভিত্তিক জাতির জনক নন।
জাতির জনকরা মূলত ইতিহাসের সেই মহান পুরুষ, যাঁরা জাতিকে ঐক্যের সুতায় বেঁধেছেন, স্বাধীনতার অগ্নিশিখা প্রজ্বলিত করেছেন এবং গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে সঠিক পথে পরিচালিত করেছেন। তাঁদের অবদান রাজনীতির সীমানা অতিক্রম করে মানবমনের গভীরে অনুরণন তোলে। এই লেখনিতে আমি সেই মহান নেতাদের নাম ও তাঁদের আত্মত্যাগ ও নেতৃত্ব যে সব দেশ বা রাষ্ট্রগুলোকে সংজ্ঞায়িত করেছেন তুলে ধরার চেষ্টা করেছি। কারণ, আজও অনুপ্রেরণার শিখা জ্বালিয়ে রেখেছে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।
উপসংহার: প্রতিষ্ঠাতাদের উত্তরাধিকার
জাতির প্রতিষ্ঠাতারা কেবল নেতা ছিলেন না—তারা তাদের জনগণের আশা, সংগ্রাম এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ছিলেন। শেখ মুজিবুর রহমান থেকে মুস্তাফা কামাল আতাতুর্ক পর্যন্ত, তাদের দৃষ্টি, সাহস এবং আত্মত্যাগ জাতিকে গড়ে তুলেছে এবং প্রজন্মগুলোকে অনুপ্রাণিত করেছে। তাদের উত্তরাধিকার আজও আমাদের পথ দেখায়, স্মরণ করিয়ে দেয় যে স্বাধীনতা, ঐক্য এবং অগ্রগতি নিবেদিতপ্রাণতা এবং অটল নেতৃত্বের ওপর ভিত্তি করে গড়ে ওঠে।

























