Dark
🌙
☀️
Light

নেতৃত্বের আলোকবর্তিকা: যাঁরা জাতির জনক নামে খ্যাত

সভ্যতার দীর্ঘ ইতিহাসে জাতির পরিচয়, স্বাধীনতা ও অস্তিত্ব নির্মিত হয়েছে কিছু অসাধারণ নেতার অটল দূরদৃষ্টি, অশেষ নিষ্ঠা ও আত্মাত্যাগের ভিত্তির ওপর। তাঁরা শুধু রাজনৈতিক নেতা নন, তাঁরা তাঁদের জাতির আশা-আকাঙ্ক্ষা, ত্যাগ-সংগ্রাম ও বিজয়ের প্রতিমূর্তি। তাই তাঁরা জাতির জনক উপাধিতে অভিষিক্ত হয়ে চিরস্মরণীয়। এখানে উল্লেখযোগ্য যে, জাতির জনক বলতে বোঝানো হয় ভৌগোলিক ও রাজনৈতিক ইতিহাসে জাতি-রাষ্ট্রের রূপকারদের—ধর্মীয় পরিপ্রেক্ষিতে নয়। কেননা প্রতিটি ধর্মের নিজস্ব আধ্যাত্মিক পিতৃপুরুষ আছেন, যেমন হযরত ইব্রাহিম (আ:); যিনি অনেক ধর্মের কাছে শ্রদ্ধেয় পূর্বপুরুষ, কিন্তু তিনি কোনো নির্দিষ্ট রাষ্ট্রভিত্তিক জাতির জনক নন

জাতির জনকরা মূলত ইতিহাসের সেই মহান পুরুষ, যাঁরা জাতিকে ঐক্যের সুতায় বেঁধেছেন, স্বাধীনতার অগ্নিশিখা প্রজ্বলিত করেছেন এবং গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে সঠিক পথে পরিচালিত করেছেন। তাঁদের অবদান রাজনীতির সীমানা অতিক্রম করে মানবমনের গভীরে অনুরণন তোলে। এই লেখনিতে আমি সেই মহান নেতাদের নাম ও তাঁদের আত্মত্যাগ ও নেতৃত্ব যে সব দেশ বা রাষ্ট্রগুলোকে সংজ্ঞায়িত করেছেন তুলে ধরার চেষ্টা করেছি। কারণ, আজও অনুপ্রেরণার শিখা জ্বালিয়ে রেখেছে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।

ক্রম দেশ HOPE (ভারত) রাষ্ট্রীয় উপাধি ছবি সূত্র
বাংলাদেশ শেখ মুজিবুর রহমান জাতির পিতা (Father of the Nation) Bangabandhu Sheikh Mujibur Rahman, Bangladesh -
পাকিস্তান মোহাম্মদ আলী জিন্নাহ Baba-e-Qaum (জাতির পিতা / Father of the Nation) Mohammad Ali Jinnah, Pakistan লিংক
ফিলিস্তিন ইয়াসির আরাফাত
Father of the Palestine (ফিলিস্তিনি জাতির পিতা) Yasser Arafat, Palestine লিংক
সৌদি আরব বাদশাহ আবদুল আজিজ আল সৌদ জাতির পিতা (Father of the Nation) King Abdulaziz Al Saud, Kingdom of Saudi Arabia লিংক
সংযুক্ত আরব আমিরাত (UAE) শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান জাতির পিতা (Father of the Nation) Sheikh Zayed Bin Sultan Al Nahyan, UAE লিংক
কাতার শেখ হামাদ বিন খলিফা আল থানি জাতির পিতা (Father of the Nation) Sheikh Hamad Bin Khalifa Al Thani, Qatar লিংক
কুয়েত শেখ মুবারক আল-সাবাহ জাতির পিতা (Father of Modern Kuwait) Mubarak Al Sabah, Kuwait লিংক
ওমান সুলতান কাবুস বিন সাঈদ জাতির পিতা (Father of Modern Oman) Sultan Qaboos Bin Said, Oman লিংক
মিশর গামাল আবদেল নাসের সাদ জাগলুল (জাতির পিতা / Father of Modern Egypt) Gamal Abdel Nasser, Egypt লিংক
১০ তুরস্ক মুস্তাফা কামাল আতাতুর্ক আতাতুর্ক (জাতির পিতা / Father of the Turks) Mustafa Kemal Atatürk, Turkey লিংক
১১ আলজেরিয়া আহমেদ বেন বেল্লা জাতির পিতা (Father of Independence) Ahmed Ben Bella, Algeria লিংক
১২ তিউনিশিয়া হাবিব বুরগুইবা জাতির পিতা (Father of Modern Tunisia) Habib Bourguiba, Tunisia লিংক
১৩ লিবিয়া রাজা ইদ্রিস প্রথম জাতির পিতা (Founder of the Kingdom of Libya) King Idris 1, Libya লিংক
১৪ উজবেজকিস্তান ইসলাম কারিমভ জাতির পিতা (Father of Independent Uzbekistan) Islam Karimov, Uzbekistan লিংক
১৫ কাজাখস্তান নূরসুলতান নজরবায়েভ এলবাসী (জাতির পিতা / Father of the Nation) Nursultan Nazarbayev, Kazakhstan লিংক
১৬ তুর্কমেনিস্তান সাপারমুরাত নিয়াজভ তুর্ক্মেনবাসি (জাতির পিতা / Father of the Nation) Saparmurat Niyazov, Turkmenistan লিংক
১৭ আজারবাইজান হায়দার আলিয়েভ জাতির পিতা (Father of Modern Azerbaijan) Heydar Aliyev, Azerbaijan লিংক
১৮ সোমালিয়া আবদুল্লাহ ওসমান দার জাতির পিতা (Father of the Nation) Aden Abdulle Osman, Somalia লিংক
১৯ মালদ্বীপ ইব্রাহিম নাসির জাতির পিতা (Father of Modern Maldives) Ibrahim Nasir, Maldives লিংক
২০ আলবেনিয়া ইসমাইল ক্যমালি বাবা ই কম্বিত (জাতির পিতা / Father of the Nation) Ismail Qemali, Albenia লিংক
২১ ব্রুনাই ওমর আলী সাইফুদ্দিন তৃতীয় জাতির পিতা (Father of the Nation) Omar Ali Saifuddien III, Brunai লিংক
২২ মালয়েশিয়া টূংকূ আবদুল রহমান পুত্র আল-হাজ বাপা কেমেরডেকান (জাতির পিতা / Father of the Nation) Tunku Abdul Rahman, Malaysia লিংক
২৩ মরক্কো মোহাম্মদ আল-খামিস বিন ইউসুফ বিন হাসান আল-আলাউই (মোহাম্মদ পঞ্চম) আব আল-ওয়াতান আল-মাগরিবি (জাতির পিতা / Father of the Nation) Mohammed V, Morocco লিংক
২৪ সুদান ইসমাইল আল-আজহারি জাতির পিতা (Father of Independence) Ismail Al Azhari, Sudan লিংক
২৫ পশ্চিম সাহারা এল-ওয়ালি মুস্তাফা সাইয়েদ জাতির পিতা (Father of the Nation) El-Ouali Mustapha Sayed, Western Sahara লিংক

উপসংহার: প্রতিষ্ঠাতাদের উত্তরাধিকার

জাতির প্রতিষ্ঠাতারা কেবল নেতা ছিলেন না—তারা তাদের জনগণের আশা, সংগ্রাম এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ছিলেন। শেখ মুজিবুর রহমান থেকে মুস্তাফা কামাল আতাতুর্ক পর্যন্ত, তাদের দৃষ্টি, সাহস এবং আত্মত্যাগ জাতিকে গড়ে তুলেছে এবং প্রজন্মগুলোকে অনুপ্রাণিত করেছে। তাদের উত্তরাধিকার আজও আমাদের পথ দেখায়, স্মরণ করিয়ে দেয় যে স্বাধীনতা, ঐক্য এবং অগ্রগতি নিবেদিতপ্রাণতা এবং অটল নেতৃত্বের ওপর ভিত্তি করে গড়ে ওঠে।

আপনার মূল্যবান মতামত

অথবা ইমেইল করুন!




যুক্ত হোন ডিজিটাল জগতে!

SSL Labs Verified Mozilla Security Verified Safe Browsing Verified Valid HTML Verified Fast PageSpeed Verified